,

করোনা আক্রান্ত মুম্বাইয়ের বস্তিতে অর্ধেকের বেশি বাসিন্দা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় শীর্ষ তিনে ভারতের অবস্থান। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ হাজার ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, আক্রান্ত ও মৃতের সংখ্যায় বরাবরের মতো এগিয়ে মহারাষ্ট্র। আর মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে। এ পর্যন্ত মুম্বাইয়ে মোট ১ লাখ ১০ হাজার ৮৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

মুম্বাইসহ গোটা মহারাষ্ট্রতে কেন করোনার সংক্রমণ ছেয়ে গেছে – এ বিষয়ে যৌথভাবে সেরোলজিক্যাল সমীক্ষা চালিয়েছে গ্রেটার মুম্বাই পৌর করপোরেশন ও টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ।

এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের চেম্বুর, মাতুঙ্গা এবং দাহিসার এলাকার বেশ কয়েকটি বস্তিতে প্রায় ৭,০০০ জনকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। ফলাফলে জানা গেছে, শহরাঞ্চলে প্রতি ৬ জনের মধ্যে একজন করোনা আক্রান্ত। অর্থাৎ সংক্রমণের হার প্রায় ১৬ শতাংশ। আর মুম্বাইয়ের বস্তিগুলোতে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। সেখানে সংক্রমণের হার ৫৭ শতাংশে এসে দাঁড়িয়েছে।

বস্তিগুলোতে এতো সংক্রমণের কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে সেই সমীক্ষায়। ফলাফলে বলা হয়েছে, বস্তিতে লাখ লাখ মানুষ একই শৌচাগার ব্যবহারের কারণে সেখানে করোনার দ্রুত বিস্তার ঘটছে। দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক