,

আখাউড়া স্থলবন্দর ঈদুল আজহার উপলক্ষে টানা ৬ দিন বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।অন্যদিকে করোনাভাইরাসের কারণে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের সাধারণ যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। ছুটি শেষে ৫ আগস্ট থেকে যথারীতি পণ্য রফতানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রফতানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা