,

গাড়ি বোমা হামলায় আফগানিস্তানে ১৭ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের লোগার প্রদেশে শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলায় আহত হয়েছেন আরও ২১ জন। আজ শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আফগানিস্তানে তিন দিনের যুদ্ধ বিরতি ঘোষণা করেছে তালেবান ও সরকারিবাহিনী। আজ থেকেই এই যুদ্ধ বিরতি কার্যকর করা হয়েছে।

হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।

আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘সন্ত্রাসীরা আবারও হামলা চালিয়েছে এবং এই হামলায় আমাদের বেশ কিছু নাগরিক প্রাণ হারিয়েছেন।’

এদিকে, এই হামলার দায় অস্বীকার করেছে তালেবানরা। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর