,

লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে ঈদ

news-image

লালমনিরহাট প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই লালমনিরহাটের কালীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ আদায় করলেন কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার মুন্সীপাড়া জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন মাওলানা মাইদুল ইসলাম। তবে বৃষ্টির কারণে জামাতে মুসুল্লির সংখ্যা বেশি ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর,আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা শুক্রবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

এদিকে, করোনাভাইরাসের কারণে ঈদের জামাত মুন্সীপাড়ায় ঈদগাহ্ মাঠে হলেও সরকারি নির্দেশনা মেনে মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

এ ব্যাপারে মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম মাইদুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে মসজিদ সকল মুসুল্লিরা জামাত আদায় করেছি। সকাল ৯টায় পবিত্র ঈদুল আজহার নামাজ শুরু হয়।’

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সীপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সেই হিসেবে আজ ঈদুল আজহা পালন করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ জানান, ‘উপজেলার কয়েকটি গ্রামের মানুষ একদিন আগে থেকে ধর্মীয় উৎসব পালন করে থাকেন। তারা আজ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা