শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের মঙ্গল কামনায় শুভশ্রীর সাধ

news-image

বিনোদন ডেস্ক : নিজের সাধ অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সেই ছবি নিয়ে মুখর তার সহকর্মীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, “ঈশ্বর মঙ্গল করুন”, প্রিয়াঙ্কা সরকারও একই সুরে কমেন্ট করেন। শ্রাবন্তী আনন্দের স্মাইলি পোস্ট করেন। অঙ্কুশ থেকে মিথিলা, সবাই শুভেচ্ছা জানান হবু মাকে।

গাঢ় হলুদ সিল্কের শাড়ি, সোনার গয়না। মাথা ভর্তি সিঁদুর, হাতে সোনার ফুলকাজের মোটা বালা— ছবিতে এই সাজে দেখা গেল শুভশ্রীকে।

আনন্দবাজার পত্রিকাকে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী বললেন, “বাড়িতেই সাধ হয়েছে। বাড়ির লোকজনই শুধু ছিল। সন্তানের মঙ্গল কামনায় এই অনুষ্ঠান হলো। এখন ২৯ সেপ্টেম্বরের অপেক্ষা।”

গত ১১ মে বিবাহবার্ষিকীর দিনেই বাবা-মা হওয়ার খবরটা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী।

কিছুদিন আগে শুভশ্রী সাত মাসের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন। শুভশ্রীর হাত পেটের কাছে, ছুঁয়ে আছেন সন্তানকে। মুখ জুড়ে প্রশান্তি। ছবিটি সাদা-কালো, তবে শুভশ্রীর জীবনে এখন শুধুই বাহারি রঙের খেলা। সাধের ছবিতে তা আরও স্পষ্ট হয়ে উঠলো।

শুধু বেবি বাম্প নয়। লকডাউনেও নিজেদের বিয়ের দু’বছর কেমন করে পালন করতে হয়ে দেখিয়ে দিলেন তারা। একে করোনাকাল, আবার কিছুদিনের মধ্যেই শুভশ্রী সুখবর শোনাবেন, এই অবস্থায় বাইরে গিয়ে বিয়ের দিনের সেলিব্রেশন বা বাড়িতে বন্ধুবান্ধব আসা— কোনো কিছুই আর সম্ভব নয়! তাই বলে আনন্দ থেমে থাকবে? একেবারেই না। পরিচালক রাজ বললেন, “ওই সময় আমরা নিজেদের মতো করে বিয়ের দ্বিতীয় বছর সেলিব্রেট করেছিলাম। তখন পরিস্থিতি খুব বাজে ছিল। ভিডিও দিইনি। শুভ গতকাল বলল, দিয়ে দিই, নয়তো আরেকটা বিয়ের তারিখ চলে আসবে।’’

ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে বিয়ের দিনের আনন্দ ভাগ করে নেন টলিউডের এই দম্পতি। সেখান থেকে অনুমান করা যায়, সন্ধ্যা নামতেই সুগন্ধি মোমবাতির আলো ও ওয়াইনের গন্ধে ভরে উঠেছিল বাড়ি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ