শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাব কাজে লাগিয়ে সুশান্তর বাবা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন : রিয়া

news-image

বিনোদন ডেস্ক : প্রেমিক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় খুবই মুশকিলে পড়েছেন রিয়া চক্রবর্তী। নায়কের পরিবার, সাবেক প্রেমিকা, নায়িকা কঙ্গনা রনৌত থেকে ভক্ত সবাই তাকে নানাভাবে দায়ি করে যাচ্ছে। এর মধ্যে মামলাও করলেন সুশান্তর বাবা।

রিয়ার দাবি, ​নিজের প্রভাব কাজে লাগিয়ে সুশান্তর বাবা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বিহারের পাটনায়। শীর্ষ আদালতের কাছে এমনই বললেন বাঙালি অভিনেত্রী।

১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। এর প্রায় দেড় মাস পর পাটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তর বাবা।

পাটনায় থেকে তদন্ত যাতে মুম্বাইয়ে স্থানান্তর করা হয়, সে বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন রিয়া চক্রবর্তী। ওই আবেদনের পরই শীর্ষ আদালতের কাছে পাল্টা আবেদন দাখিল করে সুশান্তর পরিবার।

এদিকে পাটনায় এফআইআর দায়েরের পরই বিহার পুলিশের ৪ সদস্যের একটি দল মুম্বাইয়ে হাজির হয়। তারা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। বান্দ্রা ব্যাঙ্ক থেকে তথ্য সংগ্রহ থেকে শুরু করে সুশান্তর আরেক প্রেমিকা অঙ্কিতা লোখন্ডেকে জিজ্ঞসাবাদ, তদন্তের সাপেক্ষে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিহার পুলিশের ওই দলটি।

রিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনেন সুশান্তর বাবা। এর মধ্যে রয়েছে আত্মহত্যার প্ররোচনা ও আর্থিক অনিয়ম।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ