,

‘বাহুবলী’ নির্মাতা সপরিবারে করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমা ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার তিনি নিজেই টুইটারে এ খবর জানিয়েছেন।

টুইটারে রাজামৌলি লেখেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যদের কিছুদিন আগে হালকা জ্বর হয়। জ্বর এমনিতেই কমে যায়। তবু আমরা কোভিড টেস্ট করিয়েছি এবং ফলাফল পজিটিভ এসেছে। এখন আমরা হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।’

রাজামৌলি ফের আরেকটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমাদেরকোভিড–১৯ এর কোনো লক্ষণ নেই। তবে আমরা সব ধরনের সতর্কতা ও নির্দেশনা মেনে চলছি। শুধু অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় আছি। এরপরই প্লাজমা দান করতে পারব।’

‘বাহুবলী’ প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এস এস রাজামৌলি। করোনাভাইরাস পুরো বিশ্বকে আক্রান্ত করার আগে তিনি ব্যস্ত ছিলেন আরেকটি বড় সিনেমা প্রকল্প ‘ট্রিপল আর’–এর শুটিংয়ে। সিনেমাটির তেলুগু নাম দেওয়া হয়েছে ‘রুদ্রম রানাম রুধিরাম’, তামিল নাম দেওয়া হয়েছে ‘রাঠাম রানাম রাওঠিরাম’ এবং হিন্দিতে নাম দেওয়া হয়েছে ‘রাইজ রোর রিভোল্ট’। ছবিতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর ও রামচরণকে। বলিউড থেকে আছেন অজয় দেবগন ও আলিয়া ভাট।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান