যেভাবে নেবেন প্রস্তুতি কুরবানির সরঞ্জামাদির

news-image

অনলাইন ডেস্ক : আর মাত্র দুইদিন পরেই ঈদুল আজহা মানে কুরবানির ঈদ। এদিন পশু জবাই এবং মাংস কাটা নিয়ে ব্যস্ত থাকেন মুসলিমরা। ফলে ছুরি, দা, চাপাতি এসব ব্যবহার বেড়ে যায় এদিন। কুরবানি ঈদে এসব সামগ্রীর বেশি প্রয়োজন।

করোনা পরিস্থিতির মধ্যে এবারের ঈদের আমেজে কিছুটা ভাটা পড়লেও সীমিত পরিসরে মানুষ কুরবানি দিতে যথাসাধ্য প্রস্তুতি নিয়েছেন। ঢাকাসহ প্রত্যন্ত এলাকার কামারপল্লীগুলোতেও ব্যস্ততা বেড়ে যায়।

ফলে শেষমুহূর্তে রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজারের কামারশালাগুলোর ব্যস্ততা এখন সবচেয়ে বেশি। নিউমার্কেট, চকবাজার, মিরপুর, গুলশানসহ সিটি করপোরেশানের সব মার্কেটের কামারশালাগুলোতে বেচাকেনা বেড়ে যায়।

পশু জবাই করার ছুরি, চামড়া ছাড়ানোর ছুরি, চাপাতি, মাংস কুটার বটি বিক্রি হচ্ছে মার্কেটগুলোতে। পশু জবাইয়ের বড় ছুরি ১০০০-৩০০০ টাকা, ছোট ছুড়ি ২৫০-৫০০ টাকা, বড় ছুড়ি ৬০০-২০০০ টাকা, বটি ৩০০-২০০০ টাকার মধ্যে বিভিন্ন দামে কিনতে পাওয়া যাচ্ছে।

এবার আসুন কুরবানি ঈদের কিছু প্রস্তুতির বিষয়ে জেনে নিই-

১. দা-ছুড়ি কেনা বা সেগুলো ধার দেয়ার কাজ আগেভাগেই সেরে ফেলুন। এতে করে শেষ মুহূর্তে তাড়াহুড়ো হবে না। আবার চড়া দামও গুনতে হবে না।

২. ঈদের আগের দিনই কুরবানির সব ধরনের সরঞ্জমাদি প্রস্তুত করে রাখুন। ছুরি চাপাতি ছাড়াও চাটাই ও গাছের গুঁড়ি সংগ্রহ করে নিন। সেগুলো পাবেন গরুর হাটেই বা আশেপাশে যে কোনো ভ্রাম্যমান দোকানে।

৩. মাংস কাটা শেষে রান্নার সামগ্রী প্রয়োজন পড়ে। সেগুলো নতুন কিনতে হলে আগেভাগেই কিনে রাখুন। যেমন চপিং বোর্ড, বড় পাতিল, ফ্রাইপ্যান, কিমা মেশিন, কাবাব শিক ইত্যাদি।

৪. মাংস বিলাতে প্রয়োজনীয় প্যাকেট জোগাড় করে রাখুন।

৫. নিজের অংশের মাংস ফ্রিজে তো রাখবেন। এর জন্য ফ্রিজে জায়গা প্রস্তুত করে নিন। ঈদের আগেই ভালোমতো পরিস্কার করে নিন ফ্রিজ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ