আজ ববিতার জন্মদিন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের অসামান্য এক অভিনেত্রী ববিতা। অভিনয়, জাতীয়-আন্তর্জাতিক বলয়ে উপস্থিতি মিলিয়ে তার অন্যরকম খ্যাতি। বৃহস্পতিবার এই নায়িকার জন্মদিন।

সাদাকালো যুগের নায়িকা হয়ে ববিতার পর্দায় আগমন। শাসন করেছেন রঙিন পর্দাও। সময়ের পরিক্রমায় মা-ভাবির চরিত্রে এসেছেন, কিন্তু অভিনয়ের গুণে ববিতা একজনই।

করোনার কারণে এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখেননি ববিতা। গণমাধ্যমকে বললেন, “জন্মদিনে কিছুই করছি না। করার মতো পরিবেশও নেই। মনটাও ভালো না। আমার তিন ভাই আছেন তিন দেশে। সুচন্দা আপাও আছেন বিদেশে। আমার একমাত্র ছেলে অনিক কানাডায়। এ জন্য মনটা ভালো না। মনটা বার বার বলছে কখন ছেলেকে কাছে পাব!”

তবে বিশেষ এই দিনের প্রথম প্রহর থেকে স্বজন, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী।

জানালেন, এই দিনে তার চাওয়া আরও সুন্দর পৃথিবী। বলেন, “সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এতদূর এসেছি। এখনো সবার দোয়া ও ভালোবাসা চাই। পৃথিবী আগের মতো সুন্দর হোক— এটাই প্রত্যাশা করি।”

১৯৫৩ সালের ৩০ জুলাই যশোরে জন্ম ববিতার। তার পারিবারিক নাম ফরিদা আক্তার পপি। শিক্ষাজীবন শুরু হয় যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে। সেখানে পড়াকালে বড় বোন সুচন্দা চলচ্চিত্রে পা রাখলে পরিবারসহ ঢাকায় চলে আসেন। গেন্ডারিয়ায় গড়েন আবাস।

কিংবদন্তি নির্মাতা ও ভগ্নিপতি জহির রায়হানের ‘সংসার’ ছবিতে শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে অভিষেক হয় ববিতার। এখানে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। আর ফরিদা আক্তার পপি থেকে ‘ববিতা’ হয় উঠেন জহির রায়হানের উর্দু ছবি ‘জ্বলতে সুরুজ কি নিচে’র মাধ্যমে। তবে নায়িকা হিসেবে প্রথম ছবি ‘শেষ পর্যন্ত’ মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট, যেদিন ববিতার মা মৃত্যুবরণ করেছিলেন। এ ছবিতে তার নায়ক ছিলেন রাজ্জাক।

আলোচিত ছবি ‘টাকা আনা পাই’ ববিতাকে চলচ্চিত্রের শক্ত আসন দিলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’কে। এই ছবিতে অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রশংসা অর্জন করেন।

দীর্ঘ ক্যারিয়ারে ২৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা। স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনিই বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ