সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিদের নিরাপত্তায় এই প্রথম নারী পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবারের বার্ষিক হজ। এর মধ্যেও বিরল এক নজির গড়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তা নারী পুলিশদের অফিসারদেরও মোতায়েন করা হয়েছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

কয়েক বছর ধরে নারীর ক্ষমতায়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। এর মধ্যে গত বছর নারীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হয়। এর অংশ হিসেবে মক্কার হজ নিরাপত্তাবাহিনীতে পুরুষ সহকর্মীদের পাশাপাশি নারী পুলিশ অফিসারদেরও মোতায়েন করা হলো।

করোনার সংক্রমণ রোধে কঠিন বিধিনিষেধ বজায়ের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। হজের দ্বিতীয়দিন হাজিরা পবিত্র নগরী মক্কায় পৌঁছায়। হাজিরা নিরাপদ দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধগুলো মানছে কি-না তাতে সতর্ক দৃষ্টি নিরাত্তাকর্মীদের।

হাজিদের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর মধ্যে একজন আফনান আবু হুসেইন, পুলিশ সার্ভিস ট্রেনিং থেকে প্রথম নারী ক্যাডেট ব্যাচের সদস্য। পুরুষদের পাশাপাশি নারীদেরকেও হাজিদের নিরাপত্তার দায়িত্ব পালনে অনুমতিতে উচ্ছ্বসিত তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী