,

জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তন অনেকটা রুটিন ওয়ার্কের মতো : রাঙ্গা

news-image

রংপুর ব্যুরো : স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যাপক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

তিনি বলেছেন, ‘বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় আগের মতো নয়। আমরা আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছি, তার ব্যাপক পরিবর্তন এসেছে। এ কারণে জনগণ এখন ভালো সেবা পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও অনেকজন বদলি হয়েছে।’

বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব পদ থেকে সরানো প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘মহাসচিব পরিবর্তন করার একক ক্ষমতা জাতীয় পার্টির চেয়ারম্যান রাখেন। এটা আমাদের দলে মাঝে মাঝে হয়, অনেকটা রুটিন ওয়ার্কের মত। গঠনতন্ত্রের ২০ ধারা মোতাবেক চেয়ারম্যান এটি করতে পারেন।’

তিনি বলেন, ‌’মহাসচিব পদ থেকে সরানোয় পরিবহন সেক্টরসহ অন্যান্য দিকে সময় দিতে পারছি। এটি আমার জন্য ভালো হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন- রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু, হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক খতিবার রহমান, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, জেলা যুবসংহতির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি