,

বাস-সিএনজি সংঘর্ষে প্রাল গেল ৩ জনের

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১ জন।

বুধবার দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার কাকৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মনির হোসেন (৩০), যাত্রী গুণধর চক্রবর্তী (৭০) ও হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলাম নামে একজনকে কুমিল্লায় পাঠানো হয়ে।

জানা যায়, মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসেন গুণধর চক্রবর্তী ও হরি চন্দ্র চক্রবর্তী। সেখানে তাদের এক আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল তারা। বুধবার কুমিল্লার মুদাফফরগঞ্জ হয়ে তারা অটোরিকশায় নোয়াখালী যাচ্ছিলেন। এসময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন তারা।

শাহরাস্তি থানার ওসি মো. শাহআলম জানান, সিএনজিচালিত অটোরিকশা বাসকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস ও অটোরিকশা জব্দ করেছে। নিহতদের লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা