,

শেখ হাসিনাকে বান কি মুনের ফোন

news-image

নিউজ ডেস্ক : মুজিব বর্ষকে স্মরণ করে ২০২১ সালের ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও সিভিএফ প্রেসিডেন্ট বান কি মুন।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বান কি মুন এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আনুমানিক ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি মুন। সিভিএফ সম্মেলন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্সসহ বিভিন্ন ইস্যুতে তারা প্রায় ১২ মিনিট কথা বলেন।

ইহসানুল করিম বলেন, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। যেখানে বান কি মুন ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

প্রেস সচিব বলেন, করোনাভাইরাস সংকট এবং সুপার সাইক্লোন আম্পান পরিস্থিতি সাহস ও দক্ষতার সঙ্গে মোকাবেলা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষকে কোভিড-১৯ মহামারী এবং সাইক্লোন আম্পানের মতো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার পরামর্শ দেন বান কি মুন।

দ্বিতীয়বারের মতো সিভিএফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বান কি মুন।

বাংলাদেশে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড অটিজমবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন সিভিএফের থিমেটিক অ্যাম্বাসেডর হওয়ায় অভিনন্দন জানান বান কি মুন। টেলিফোন করায় বান কি মুনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)। গেল ডিসেম্বরে স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিভিএফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে অনুরোধ করেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিলডা হাইনের প্রস্তাবে রাজি হন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান