শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ লাখ ‘রাজাবাবু’র দাম

news-image

নিউজ ডেস্ক : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটে এসেছে বিভিন্ন ধরনের পশু। গাবতলী পশুর হাটে বরাবরের মতোই দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ও উট পাওয়া যাচ্ছে।

রাজধানীর অন্যান্য পশুর হাটের মতো কমলাপুরের পশুর বাজারে উঠেছে বিভিন্ন ধরনের পশু। এই হাটে ‘রাজাবাবু’ নামের গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের সাদাকালো ডোরাকাটা রাজকীয় চালচলের গরুটি ওই বাজারের সবচেয়ে বড় গরু বলে দাবি করা হচ্ছে। এজন্য উৎসুক জনতার ভিড়ও বেশি।

বুধবার (২৯ জুলাই) গরুর মালিক নুরুল ইসলাম বলেন, ‘গুরুটি মেহেরপুর থেকে আনা হয়েছে। ওজন ৩২ মণ। প্রতিদিন তাকে ৮ কেজির দানাদার খাবার দিতে হয়। এছাড়া খড়-বিচালি মিলে প্রতিদিন ২০ কেজির খাবার খাওয়ানো হয়।’

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে কমলাপুর হাটে এসেছি। ক্রেতারা অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের এই ষাঢ় গরুটির দাম ১০ লাখ বলেছেন। কিন্তু আমি দিইনি। আমি ১০টা গরু এনেছি। এখনো একটাও বিক্রি হয়নি।’

কৃষি তথ্য সার্ভিস থেকে জানা যায়, পৃথিবীর একক জাতের মধ্যে মোট সংখ্যায় দ্বিতীয় এবং সিঙ্গেল পারপাস ডেইরি গরু হিসেবে সংখ্যায় প্রথম গরুর নাম হলস্টেইন ফ্রিজিয়ান। একে সংক্ষেপে লাতিন আমেরিকাতে হলস্টেইন এবং ইউরোপ, এশিয়া ও আফ্রিকাতে ফ্রিজিয়ান বলে ডাকা হয়।

বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভি হিসেবে পরিচিত ফ্রিজিয়ান। এবং বিশ্বের মোট উৎপাদিত দুধের প্রায় ৫০% এই জাতের গরু থেকেই উৎপাদিত হয়।

এটাকে মূলত সিঙ্গেল পারপাস (শুধু দুধ উৎপাদনের জন্য) গরু হিসেবে চিহ্নিত করা হলেও এই জাতের ষাঁড়ও বৃহৎ আকৃতির হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ