,

হাঙ্গরের আক্রমণে নারীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সাঁতার কাটতে নেমে হাঙ্গরের আক্রমণে পড়ে যুক্তরাষ্ট্রে এক নারীর মৃত্যু হয়েছে। দেশটির কানাডা ঘেঁষা সীমান্ত রাজ্য মেইনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

পোর্টল্যান্ড শহরের কাছেই বেইলি আইল্যান্ডের পাশে সোমবার সাঁতারে নেমেছিলেন জুলিয়ে হলোওয়াখ। সেখানে বিশাল আকৃতির সাদা এক হাঙ্গরের ভয়াবহ আক্রমণের শিকার হন তিনি। তাতে প্রাণ যায় ৬৩ বছর বয়সী এই নারীর।

সম্প্রতি নিউ ইয়র্কের একটি ফ্যাশন হাউসের নির্বাহী পদ থেকে অবসরে যান জুলিয়ে।

যুক্তরাষ্ট্রের মেইনের ইতিহাসে হাঙ্গরের আক্রমণে এটা দ্বিতীয় প্রাণহানির ঘটনা। প্রচণ্ড ঠান্ডার কারণে সাধারণত এই অঞ্চলে প্রাণীটির উপস্থিতি খুব একটা লক্ষ্যণীয় নয়।

পোর্টল্যান্ড প্রেস হেরাল্ডের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, তীর থেকে মাত্র আঠারো মিটার দূরে মেয়েকে নিয়ে সাঁতার কাটছিলেন জুলিয়ে। হাঙ্গরের আক্রমণে পড়ার সময় পাশেই ছিল ম্যাকেরেল কোভ নামে আরেক নারী। তবে তিনি কোনো চোট পাননি।

জুলিয়ের প্রতিবেশি টম হোয়াইট জানালেন, তার অফিস থেকে জানালা নিয়ে ঘটনাটি দেখেছেন তিনি।

“সাঁতারে নেমে মজা করছিল, হাসছিল তারা। হঠাৎ করেই জুলিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আচমকা পানির নিচে চলে যায়। মনে হচ্ছিল পানির নিচে তাকে কেউ টানছে।”

এরপর জুলিয়ের দিকে তার মেয়ে এগিয়ে যায় বলে জানান টম। আরও একজন প্রত্যক্ষদর্শী জানান পানিতে অনেক রক্ত দেখা যাচ্ছিল।

পরে দুই জনের সহায়তায় জুলিয়েতে তীরে নিয়ে আসা হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা