,

শিবচরে আরেকটি স্কুল ভবন পদ্মায় বিলীন

news-image

মাদারীপুর প্রতিনিধি : পদ্মার ভাঙনে মাদারীপুরের শিবচরে কয়েকদিনের ব্যবধানে আরেকটি স্কুল ভবন পদ্মা নদীতে বিলীন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে চরাঞ্চল কাঁঠালবাড়ি ইউনিয়নের একটি তিনতলা বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এর ৫দিন আগে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নে চরাঞ্চলের বাতিঘর খ্যাত একটি মাধ্যমিক বিদ্যালয় পদ্মায় বিলীন হয়ে যায়।

পদ্মা ও আড়িয়াল খা নদে পানি বৃদ্ধি পাওয়ায় গত ২০ দিন ধরেই তীব্র স্রোত অব্যাহত থাকায় মাদারীপুরের শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকেই ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিলীন হওয়া বিদ্যালয়টি এলাকাটি পরিদর্শন করেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শিবচরের পদ্মা ও আড়িয়াল খা নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত অব্যাহত থেকে নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে ৭ ইউনিয়নে।

পদ্মা তীরবর্তী উপজেলার বন্দরখোলা, কাঠালবাড়ি ও চরজানাজাতে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। পদ্মার ভয়াবহ ভাঙনে মঙ্গলবার সন্ধ্যার দিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭নং কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার ভবনটির বৃহৎ অংশ বিলীন হয়।

আরও জানা গেছে, বিদ্যালয়টিতে ২৭২ জন শিক্ষার্থী রয়েছে।

স্কুলটির প্রধান শিক্ষক নাসিমা বলেন, বিদ্যালয়টি বিলীন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে চিন্তায় আছি। খুবই কষ্ট লাগছে। আমার স্কুলে ২৭২ জন শিক্ষার্থী ছিল। তাদের শিক্ষা কার্যক্রম ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়ল।

এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে উপজেলার বন্দরখোলা, মাদবরেচর কাঠালবাড়ি, চরজানাজাত, সন্ন্যসিরচর, শিরুয়াইল, নিলখী ইউনিয়নের বাড়ি ঘর ইউনিয়ন পরিষদ ভবন, প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিকসহ গুরুত্বপূর্ন স্থাপনা।

এদিকে এখনো পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার। এ পর্যন্ত নদীতে বিলীন হয়েছে সাড়ে ৪ শতাধিক ঘরবাড়ি। এ সকল এলাকায় খোলা ২১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা