,

পল্লবীর বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

বুধবার পল্লবী থানা ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

কৃষ্ণপদ রায় বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের কালশি কবরস্থান এলাকা থেকে ৩ সন্ত্রাসীকে আটক করা হয়, যাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ওয়েট মেশিন সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এই বস্তুটি পরীক্ষার জন্য সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপকে ডাকা হয়। এরই মধ্যে থানা পুলিশ সেটি পরীক্ষার জন্য গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি জানান, এতে চারজন পুলিশ কর্মকর্তা ও থানার একজন সিভিলিয়ান কর্মচারী আহত হন। পরবর্তীতে ওই বক্স বা প্যাকেট সদৃশ বস্তুর মধ্যে আরও বিস্ফোরক পাওয়া যায়, যেগুলো এক্সপার্টরা নিষ্ক্রিয় করে থানাকে ঝুঁকিমুক্ত করেছেন।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, এই সন্ত্রাসীরা মিরপুর বেইজড অপরাধী। এদের সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল, তার সঙ্গে এটির সম্পর্ক নেই।

‘এই পেশাদার অপরাধীরা কারও জমি দখল বা কাউকে মেরে পালানোসহ যেকোনো অপরাধ কর্মকাণ্ড করে পালানোর সময় এগুলো ব্যবহার করতে পারে অথবা পুলিশকে বিভ্রান্ত করার মতলবও থাকতে পারে।’

বিষয়টির বিশদ তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা