শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বন্যার পানি ঢুকে পড়েছে

news-image

নিউজ ডেস্ক : ঢাকার চারপাশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দিন যত গড়াচ্ছে, বন্যার পানি আরো ফেঁপে উঠছে। এরই মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কিছু এলাকা বন্যার পানিতে তলিয়েছে।

ডেমরার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭০ নম্বর ওয়ার্ডের নলছাটা, দুর্গাপুর, তাম্বুরাবাদ, ধিত্পুর, খলাপাড়া, ঠুলঠুলিয়া, আমুলিয়া-মেন্দিপুর এলাকার নিম্নাঞ্চল বালু নদের পানিতে প্লাবিত হয়েছে।

খিলগাঁওয়ের ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে- ইদারকান্দি, ফকিরখালী, দাসেরকান্দি ও গজাইরাপাড়ার রাস্তাঘাট ও নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। ওয়ার্ডের নিম্নাঞ্চলের কমপক্ষে ৩ কিলোমিটার রাস্তা তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরপানি জমেছে।

এছাড়া ডিএসসিসির ৬, ৭১, ৭৩, ৭৫ নম্বর ওয়ার্ডের প্রায় অধিকাংশ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে টানা বৃষ্টিতে বংশী ও ধলেশ্বরী নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ডুবেছে ধামরাইয়ের ৮টি ও সাভারের ৫টি ইউনিয়নের রাস্তা-ঘাট, ফসলি জমি ও মাছের ঘের। আশুলিয়ায় বানের পানির সাথে শিল্পবর্জ্য মিশে দূষিত হচ্ছে পরিবেশ।

এছাড়া রাজবাড়ী, শরীয়তপুর, মানিকগঞ্জ ও মাদারীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও বিপদসীমার উপরে পদ্মার পানি।

এদিকে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে দুর্গত এলাকায় মানবেতর দিন কাটছে বানভাসিদের।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ