নাজিব রাজাকের ১২ বছর কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের জেল দিয়েছে দেশটির একটি আদালত।

মালয়েশিয়ার শীর্ষ ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর দিয়েছে।

মঙ্গলবার কারাদণ্ডের পাশাপাশি রাজাককে ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও পাঁচ বছর জেলভোগ করতে হবে তাকে।

এদিন সকালে মালয়েশিয়ার এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার কারচুপির যে সাতটি অভিযোগ উঠেছিল তার সবকটিতে আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

জনাকীর্ণ আদালতে বিচারক তার পর্যবেক্ষণে বলেন, এসআরসি ইন্টারন্যাশনাল তহবিল থেকে নাজিব রাজাক ৪২ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে নেন। এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার মনে করছেন আদালত।

আদালতে এদিন নাজিবের ছেলেমেয়েরা উপস্থিত থাকলেও তার স্ত্রীকে দেখা যায়নি।

গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি আগেই সব ধরনের অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ওই সময় জানান, বিচারে দোষী সাব্যস্ত হলে আপিল করবেন।

নাজিব ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

‘এই শুনানির সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে আমি দেখেছি প্রসিকিউশন সফলভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে,’ মন্তব্য করে বিচারক মহম্মদ নাজলান মোহামাদ গজালী বলেন, ‘তিনি ক্ষমতার অপব্যবহার করে এসব কাজ করেছেন।’

নাজিবের দাবি, তিনি কোনো খারাপ কাজ করেননি। অর্থনৈতিক উপদেষ্টাদের দ্বারা ভুল পথে পরিচালিত হয়েছেন।

নাজিবের এই মামলাটি মালয়েশিয়ায় ১এমডিবি নামে বেশি পরিচিত। এটি দেশটির একটি রাষ্ট্রীয় ফান্ড। নাজিব ২০০৯ সালে নিজেই প্রতিষ্ঠা করেন। কথা ছিলো এর মাধ্যমে তিনি কুয়ালালামপুরকে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করবেন এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ