,

দোকানপাট খোলার সময় বাড়ল

news-image

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে রাত ৯টা পর্যন্ত সারাদেশে দোকানপাট ও বিপনিবিতান খোলা থাকবে। এত দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা ছিল।

বাংলাদেশ দোকান মালিক সমিতি মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, সরকারের উচ্চপর্যায় থেকে মৌখিকভাবে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়ে সবুজসংকেত দিয়েছে। সারা দেশের ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

সম্প্রতি ঈদ সামনে রেখে দোকানপাট ও বিপণিবিতান সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছিল দোকান মালিক সমিতি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক আবেদনপত্রে সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাসে দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেননি। এতে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কোরবানির ঈদ সামনে রেখে দোকানপাট বেশি সময় খোলা রাখার ব্যবস্থা করলে ব্যবসায়ীরা কিছুটা হলেও সেই ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবেন।

জানতে চাইলে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার থেকেই নিউমার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

তিনি জানান, দোকান মালিক সমিতির সভাপতি ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাদের মার্কেট খোলা রাখা সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

বসুন্ধরা শপিং সিটিও আজ থেকেই রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বলে জানান বিপণিবিতানটির দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ।

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে ১০ মে থেকে দোকানপাট খুলে দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়। তখন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়। পরে ৩০ জুন থেকে দোকানপাট খোলা রাখার সময়সীমা তিন ঘণ্টা বাড়ানোর অনুমতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা