শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে সাহেদকে সাতক্ষীরা আদালতে নেয়া হবে

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় দশ দিনের রিমান্ড শুরু হয়েছে আলোচিত প্রতারক সাহেদ করিম ওরফে মো. সাহেদের। রিমান্ড শেষে সাহেদকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

গত রোববার দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার রায় ভার্চুয়াল আদালতে তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর রিমান্ডের জন্য সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে নিয়ে আসা হয় সাহেদকে। সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় আদালতে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের এসআই রেজাউল করিম। মামলাটির বাদী সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের ডিএডি নজরুল ইসলাম।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ জানান, রিমান্ডের জন্য সাহেদ করিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সোমবার থেকে তার রিমান্ড শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। দশ দিন রিমান্ড শেষে সাহেদকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ