শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়া-আরাধ্যার করোনামুক্তি : অমিতাভের আনন্দ অশ্রু

news-image

বিনোদন ডেস্ক : করোনাকে জয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছরের মেয়ে আরাধ্যা। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তারা। এতে দারুণ খুশি অমিতাভ বচ্চন। পুত্রবধূ ও নাতনি সুস্থ হয়ে ওঠায় আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

টুইট বার্তায় অমিতাভ বলেন, “আমাদের ছোট্ট মেয়ে আর বউমা হাসপাতাল থেকে মুক্তি পাওয়ায় আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। প্রভু তোমার অপার কৃপা।”

সোমবার মা-মেয়ে দুজনেরই কভিড রিপোর্ট নেগেটিভ আসে। এর পরই তারা হাসপাতাল ছাড়েন। তবে এখনো হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছেন অমিতাভ ও অভিষেক বচ্চন।

এ দিকে টুইটারে অভিষেক লেখেন, “ক্রমাগত প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিরঋণী। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন বাড়িতেই থাকবেন। আমি ও আমার বাবা হাসপাতালে পর্যবেক্ষণে থাকব।”

১১ জুলাই করোনা পজিটিভ ধরা পড়ায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বিগ বি। তিনি নিজেই ট্যুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। লেখেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। ওরা করেছে। তবে এখনও ফল পায়নি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।”

সে দিন রাতেই কোভিড রিপোর্ট পজিটিভ আসে অভিষেকের। তিনিও ওই হাসপাতালেই ভর্তি হন। প্রাথমিকভাবে বাড়ির সবার কভিড রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় পরীক্ষায় ঐশ্বরিয়া ও আরাধ্যার পজিটিভ আসে। প্রথমে তারা বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। তবে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়। অন্যদিকে ভালো আছেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও বাড়ির কর্মীরা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ