শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানি পানের উপকারিতা

news-image

স্বাস্থ্য ডেস্ক : বলা হয়, পানির আরেক নাম জীবন। অর্থাৎ এটি শরীরের এমন এক খাবার, যা শরীর সচল রাখতে বিশেষ ভূমিকা রাখে। কিন্তু পানি পান করতে হবে নিয়ম মেনেই। নইলে বেশি পানি পান করায় অন্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

সকালে উঠে খালি পেটে পানি পান করা ভালো। খালি পেটে পানি পান করলে বাওয়েল মুভমেন্ট ভালো থাকে এবং সহজে পেট পরিষ্কার হয়। সারারাত ধরে যে রেচন পদার্থ বা টক্সিনগুলো কিডনিতে জমা হয়, সকালে খালি পেটে পানি পান করলে সেগুলো মলমূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।

সকালে খালি পেটে পানি পান করলে খিদে বেড়ে যায়। ঘুম থেকে উঠে অনেকের মাথাব্যথা করে। শরীরে পানির মাত্রা কমে যাওয়া মাথাব্যথার অন্যতম কারণ। সারারাত শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি যায় না। তাই সকালে উঠে যদি খালি পেটে একটু বেশি পরিমাণ পানি পান করা যায়, তবে মাথার যন্ত্রণা দূর হয়।

খালি পেটে পানি পানের ফলে যেহেতু বাওয়েল মুভমেন্ট ভালো হয়, তাই কোলনও পরিষ্কার থাকে। ফলে হজমশক্তিও বেড়ে যায়। যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান, তারা অবশ্যই এ অভ্যাসটি গড়ে তুলতে পারেন।

কারণ যত বেশি পানি পান করবেন, তত হজম ভালো হবে এবং শরীরে বাড়তি ফ্যাট জমবে না। ঘুমের ক্লান্তি কাটিয়ে শরীরে নতুন এনার্জির সঞ্চার হয়। শরীর থেকে যত টক্সিন দূর হবে, ততই ত্বক উজ্জ্বল হবে। সবচেয়ে বেশি টক্সিন জমে রাতে, ঘুমোনোর সময়ে। তাই নিয়মিত সকালে খালি পেটে পানি পান করতে পারলে শরীর থেকে টক্সিন দূর করলে ত্বক উজ্জ্বল হবে। খালি পেটে পানি খেলে তা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ