,

আজ থেকে ব্যাংক চালু রাত ৮টা পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখা বিশেষ ব্যবস্থায় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাংকগুলো খোলা থাকবে। পাশাপাশি আগামী শুক্রবার (ঈদের আগের দিন) হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখতে বলা হয়েছে।

একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পশু ব্যবসায়ী‌দের ব্যাংকিং লেনদেনের সু‌বিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জা‌রি করে বা‌ণি‌জ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পা‌ঠিয়েছে।

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। কোরবানির পশুর হাটগুলোর নিকটবর্তী বিভিন্ন ব্যাংক-শাখা তাদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব ব্যাংক-শাখা ব্যবহার করে কোরবানির পশু ব্যবসায়ীরা তাদের পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন। তা ছাড়া পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হলে পশু ব্যবসায়ীরা সেখানে অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখা বিশেষ ব্যবস্থায় ৩০ জুলাই পর্যন্ত বর্ধিত সময়ের ব্যাংকিং (বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত) কার্যক্রম চালু রাখতে হবে। এ ছাড়া ঈদুল আজহার জন্য ঘোষিত ছুটির প্রথম দিন, অর্থাৎ ঈদুল আজহার আগের দিন শাখা সমূহে সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা