,

রংপুর বিভাগের নতুন কমিশনার ওয়াহাব ভূঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞাকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল সোমবার রাতে তাকে নতুন দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৯ জুলাই রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।

ওয়াহাব এর আগে বরগুনা জেলার ডিসির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে ছিলেন তিনি।

নেত্রকোণায় জন্ম নেওয়া ওয়াহাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে মাস্টার্স ডিগ্রিধারী। তিনি বাংলাদেশ স্কাউটসের ফরিদপুর জেলার কমিশনার ছিলেন। গত ১ মার্চ থেকে ব্যানবেইসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা