,

টেকনাফে ‘দুই গ্রুপের গোলাগুলিতে’ নিহত ৪

news-image

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারি দু’গ্রুপের ‘গোলাগুলিতে’ ৪ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে টেকনাফের খারাংখালী সাতঘরিয়া পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ইসমাইল (২৫), হোয়াইক্যং আমতলী এলাকার আব্দুল মালেক ছেলে আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার আব্দু সালামের ছেলে মো. নাছির (২৩) ও পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার (২৪)।

ওসি প্রদীপ জানান, টেকনাফের হোয়াইক্যং খারাংখালীর সাতঘরিয়া পাড়া এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক কারবারিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় তৈরি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করে। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান প্রদীপ কুমার দাশ।

এদিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, পুলিশ গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট