অনুশীলনে যোগ দিলেন এনামুল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ক্রিকেটারদের ব্যক্তিগত প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় দলের ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। আয়োজনটি প্রাথমিকভাবে আট দিনের জন্য নির্ধারিত থাকলেও পরে এর মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হয়েছে।

সোমবার ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়ে এনামুল বলেন, চার মাসেরও বেশি সময় পরে প্রশিক্ষণে অংশ নেয়া কঠিন ছিল।

এনামুলের পাশাপাশি মেহেদী রানাও একই দিনে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৃথক ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন। বোর্ডের তত্ত্বাবধানে ও নিয়ম অনুযায়ী গত ১৯ জুলাই থেকে দেশের পাঁচটি ভেন্যুতে ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

এর আগে জাতীয় ক্রিকেট দলের আরও বেশ কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত অনুশীলনে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ