করোনায় আক্রান্ত ট্রাম্পের উপদেষ্টা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানায়।

ব্লুমবার্গ জানায়, ট্রাম্পের এই উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানেন এমন এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহ থেকে অফিস করছেন না ও’ব্রায়েন।

পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রায়েন। বাড়িতে আইসোলেশনে থেকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করছেন। অফিসের অধিকাংশ কাজ টেলিফোনে সারছেন।

সংবাদমাধ্যমটি বলছে, ও’ব্রায়েনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ