বিয়ের পিঁড়িতে ক্রিকেটার মেহেদী হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে যেন বিয়ের ধুম। করোনার মধ্যেই বিয়ের পিঁড়িতে বসে গেছেন অনেক ক্রিকেটার। কিছুদিন আগেই বিয়ে করলেন মোসাদ্দেক। এরপর নাজমুল হোসেন শান্তরও গাঁটছড়া বাধা হয়ে গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারের কাটাকাটি থেকে উঠে এসে বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম অনিক। আর এবার জীবনের নতুন ইনিংস শুরু করার তালিকায় নাম লেখালেন অলরাউন্ডার মেহেদী হাসান।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় পারিবারিক পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেহেদী। জানা গেছে, মেহেদীর স্ত্রী খুলনারই স্থানীয় মেয়ে। নাম ঋতু। খুলনা মহিলা কলেজ (বয়রা) থেকে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ঋতুর। তবে করোনাভাইরাসের কারণে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় এরইমধ্যে বিবাহকার্য সম্পন্ন করে রাখলেন তার পরিবার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

জাতীয় দলের হয়ে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মেহেদী হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন। এছাড়া ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে থাকেন তিনি।

ঘরোয়া লীগের সর্বশেষ আসরটিতে ১৩টি ম্যাচ খেলে তিন ফিফটিতে ২৫৩ রান সংগ্রহ করেন আসন্ন ডিসেম্বরে ২৬-এ পা দিতে যাওয়া মেহেদী। বিপরীতে বল হাতেও নিয়েছেন ১২টি উইকেট। যা তাকে নিয়ে আসে আলোচনায়। এরপর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঘরোয়া লীগেও নিয়মিত পারফর্ম করেন মেহেদী। একটি ম্যাচে তো সেঞ্চুরির পাশাপাশি (৫+৪) ৯ উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ