বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেন হকির পোস্টারবয় জিমি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাবা হলেন দেশের হকির পোস্টারবয় রাসেল মাহমুদ জিমি। সোমবার দুপুরে জিমি ও ফারজানা আক্তার লাকি দম্পতির ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। এই দম্পতির প্রথম সন্তান এটি।

এদিন দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন জিমির স্ত্রী ফারজানা আক্তার লাকি। কন্যা ও স্ত্রী দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন জিমি।

প্রথমবারের মতো সন্তানের মুখ দেখে আপ্লুত হকির সাবেক অধিনায়ক জিমি। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘অনুভূতি বলার মতো না। সব একদিকে আর এটা একদিকে। অনেক কিছুই অর্জন করেছি জীবনে, তবে এই অর্জন বলে বোঝানোর মতো না। আমি কি বলব, কিছু বুঝতে পারছি না…। দেখার সাথে সাথে চোখের পানি চলে আসছে।’

বিখ্যাত হকি খেলোয়াড় ও কোচ প্রয়াত আব্দুর রাজ্জাক সোনা মিয়ার বড় ছেলে জিমি। সোনা মিয়ার পরিবারে ছেলের ঘরে এই প্রথম সন্তান এল।

জিমির ছোট ভাই হকি খেলোয়াড় খালেদ মাহমুদ রাকিন চাচা হওয়ার অনুভূতি প্রকাশ করে ফেইসবুকে লিখেছেন, ‘অবশেষে আমার আরেক মা চলে আসছে। আমি চাচা হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের পরির জন্য।’

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা