,

রংপুর বিভাগে করোনায় কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে

news-image

রংপুর ব্যুরো : করোনাক্রান্তির প্রাদুর্ভাবে রংপুর বিভাগে কর্মহীন অসহায় মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ কাজ হারিয়ে অনেকেই ফিরে আসছেন এলাকায়। এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এক যুগ ধরে ঢাকায় রাজ মিস্ত্রির কাজ করেন রংপুর তামপাট এলাকার আশরাফুল আলম। তার আয়েই সংসারের খরচ চলে। দুই মাস আগে কর্মহীন হয়ে ফিরে আসেন নিজ গ্রামে। এখন গ্রামেই করছেন কাজের সন্ধান।করোনা ভাইরাসের শুরু থেকেই বাসায় আছেন কাউনিয়া উপজেলার অন্নদানগরের দেলোয়ার মিয়া। সদ্য বিবাহের পাট চুকিয়েছেন। তার কপালে চিন্তার ভাজ। লগডাউন শেষে রাজধানী গিয়ে কাজ পাবেতো? অভাবের সংসারে আধ-পাগল বাবা, বৃদ্ধ দাদী, মা, স্ত্রী আর ছোট ভাইয়ের ভরণ-পোষণের দায়িত্ব তার কাঁধে।

প্রতিদিনই তাদের মতো শত শত মানুষ কাজ হারিয়ে অথবা অর্থ সঙ্কটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ফিরছেন।গবেষকরা বলছেন, বাড়ি ফিরে আসা কোনো সমাধান নয়। কর্মহীন মানুষকে অর্থনীতির মূলধারায় ধরে রাখতে সরকারকে নিতে হবে নানা পদক্ষেপ।

কর্মহীন এ সব মানুষের কর্মের ব্যবস্থা না হলে বিপর্যয় দেখা দিবে। সেই সাথে কর্মমুখী করে তুলতে না পারলে উত্তরাঞ্চলে বাড়বে দরিদ্র মানুষের সংখ্যা। পাশাপাশি অর্থনীতিতে পড়বে নেতিবাচক প্রভাব, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা