শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে অর্থমন্ত্রীর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হলো

news-image

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লন্ডনে হোম কোয়ারেন্টিনে থাকার কারণে সেখানে পৌঁছানোর ১৪ দিন পর মন্ত্রীর চিকিৎসা কার্যক্রম শুরু হয়। আর এ কারণেই একটু বেশি সময় দেশের বাইরে ব্যয় করতে বাধ্য হয়েছেন মুস্তফা কামাল।

অর্থমন্ত্রণালয় জানায়, চিকিৎসার ফলোআপের জন্য ১ জুলাই লন্ডনের উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী। করোনা মহামারিতে লন্ডনে পৌঁছানোর পর মন্ত্রীকে সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছে বিধায় পৌঁছানোর ১৪ দিন পরে তিনি চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে থাকলেও অনলাইনের মাধ্যমে তিনি সার্বক্ষণিক দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অর্থমন্ত্রী আইসিসির সভাপতি থাকাকালীন আইসিসির তত্ত্বাবধানে লন্ডনে যেসব ডাক্তাদের পরামর্শ গ্রহণ করতেন, পরবর্তীতেও তিনি সেসব ডাক্তারদের পরামর্শ নিয়মিত নিতেন।

তারা জানায়, গত ৩০ জুন জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এরও বেশ পূর্বে ফলোআপ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অর্থমন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল। একদিকে করোনা পরিস্থিতির অবনতি, অপরদিকে বাজেটের কাজে ব্যস্ত থাকায় সেটি সম্ভব হয়নি। যার দরুন বাজেট উপস্থাপনের পরে তিনি চিকিৎসার ফলোআপের জন্য লন্ডন যান।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ