,

ঢাকা-কুয়েত রুটে ৪ আগস্ট বিমানের ফ্লাইট পুনরায় চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এছাড়া, ঢাকা-দুবাই-ঢাকা রুটে এখন হতে প্রতি সপ্তাহে ৩টির পরিবর্তে ৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র ও উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৪ আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান।

আগ্রহী যাত্রীদের বিস্তারিত তথ্যের জন্য বিমানের কল সেন্টার নম্বর ০১৭৭৭৭১৫৬১৩-১৬ তে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া যাত্রীরা বিমানের টিকিট বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন।

করোনা মহামারির কারণে তিন মাসের ফ্লাইট চলাচলের স্থগিতাদেশের পরে চতুর্থ আন্তর্জাতিক গন্তব্য হিসাবে কুয়েতের ফ্লাইট পুনরায় চালু করতে চলেছে বিমান বাংলাদেশ।

এর আগে, লন্ডন, দুবাই এবং আবুধাবিতে ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তার আগে ২১ জুন জাতীয় পতাকাবাহী বিমান ঢাকা-লন্ডন-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করে। পরে ১৩ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে ফ্লাইট চালু করে বিমান।

তিন মাসের স্থগিতাদেশের পরে গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছিল।

গত ১ জুন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে সব অভ্যান্তরীণ রুটে বিমানকে ফ্লাইট পরিচালনা অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা