সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত সাড়ে ৫ হাজার, মৃত্যু ১০০

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় চিকিৎসক, পুলিশ, শিক্ষকসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ মিলে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৫’শ ৪৭ জনে। আর মৃত্যু হয়েছে ১শত জনের।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১১১ জন আক্রান্ত হয়েছে। এ সময়ে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামে জেলায় আরও ১ জন করে মৃত্যু হয়েছে। রংপুর বিভাগের নতুন আক্রান্তের মধ্যে দিনাজপুুরে ২৮, কুড়িগ্রামে ১৭, গাইবান্ধায় ১৭, রংপুরে ১৫, ঠাকুরগাঁয় ১১, লালমনিরহাটে ১০, পঞ্চগড়ে ৮, এবং নীলফামারী জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্তেরসংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৫’শ ৪৭ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১০০ জনে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার পর্যন্ত এই বিভাগের মধ্যে রংপুর জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৬’শ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু দাঁড়িয়েছে ২৯ জনের। দিনাজপুুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩’শ ৯২ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনের। নীলফামারী জেলায় আক্রান্ত বেড়ে হয়েছে ৬২১ জন এবং মৃত্যু হয়েছে ৯, গাইবান্ধা জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬০৮ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ১২ জনের, ঠাকুরগাঁয় আক্রান্ত দাঁড়িয়েছে ৩২০ মৃত্যু বেড়ে হয়েছে ৬ জনের, পঞ্চগড়ে আক্রান্ত ২৫৪ এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে, লালমনিরহাট জেলায় আক্রান্ত বেড়ে হয়েছে ৩২৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের । এছাড়া কুড়িগ্রামে আক্রান্ত বেড়ে হয়েছে ৪১৯ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ৬ জনের ।

সার্বিক বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমিন আহমেদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে আজ। এনিয়ে বিভাগে ১শত জনের মৃত্যু হলো। এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩০৯ জন সহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৫৮ হাজার ৫৩৯ জন। এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ৫৪৯ জন সহ মোট ৫২ হাজার ৭৬১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ৬৪৬ জন রোগী সুস্থ্য হয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী