শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারক সাহেদকে আরও ৪০ দিন রিমান্ডের আবেদন

news-image

আদালত প্রতিবেদক : করোনা পরীক্ষায় জালিয়াতিসহ প্রতারণার চার মামলায় ১০ দিন করে ৪০ দিন রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের রিমান্ড আবেদন করা হয়েছে।

রবিবার ১০ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করা হয়।

জানা গেছে, উত্তরা পশ্চিম থানার মামলায় ১০ দিনের রিমান্ড শেষে সাহেদকে আদালতে নিয়ে আসা হয়। নতুন করে এই মামলাসহ চার মামলায় তার ৪০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ সংক্রান্ত পিটিশন জমা দেওয়া হয়েছে।আদালত নির্ধারিত হলে এ বিষয়ে শুনানি হবে।

গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ