,

সেই রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে

news-image

ডেস্ক রিপোর্ট : কালো-তালিকাভুক্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেও রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে নিল মালয়েশিয়ান প্রশাসন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম টেকডিপস।

জয়নুদিন বলেন, ‘কর্তৃপক্ষ শুক্রবার যে বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, তদন্তের স্বার্থে তাকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।’

রিমান্ড শনিবার থেকে শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তদন্ত যতটা ভালো করা যায় আমরা যথা সম্ভব সেই চেষ্টা করছি।’

দেশটির আরেক গণমাধ্যম মালয় মেইল রবিবার সকালে জানিয়েছে, আইনজীবী সুমিতা শান্তিন্নি কিশনা এবং সেলভরাজ চিনিয়াহ রায়হানের হয়ে আইনি লড়াই করবেন। ভুক্তভোগীর পরিবার থেকে এই দুজনকে নিয়োগ দেয়া হয়েছে।

দুটি ভিন্ন ফার্মের দুই আইনজীবী শনিবার রাতে জানান, তারা ইতিমধ্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশকে তাদের নিয়োগের বিষয়ে অবগত করেছেন।

‘চিঠিতে আমরা আমাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা করার তারিখ চেয়েছি,’ সংক্ষিপ্ত বিবৃতিতে দুই আইনজীবী বলেন, ‘সোমবার দুপুর দুইটার দিকে আমরা বুকিত আমানে থাকবো।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রামাণ্যচিত্রে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের বর্ণনা দিয়ে ফেঁসে যান নারায়ণগঞ্জের ছেলে রায়হান। ওই অনুষ্ঠান প্রচারিত হওয়ার পরপর তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

৭ জুলাই নোটিশ জারি করে তার সন্ধান চাওয়া হয়। এরপর শুক্রবার গ্রেপ্তারের খবর আসে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা