একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল অস্ট্রেলিয়া

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে, যা করোনার সংক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা।

এই নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে।

রোববার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় আরও ৪৫০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ও মৃত্যুর বেশির ভাগই ভিক্টোরিয়া প্রদেশের।

রাজ্যের প্রধান প্রশাসক ড্যানিয়েল অ্যান্ড্রুস জানিয়েছেন, মৃতদের বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে। অস্ট্রেলিয়ায় এর আগে করোনায় একদিনে এত মানুষের মৃত্যু হয়নি।

দেশটিতে আক্রান্তের সংখ্যা এখনও মাত্র ১৪ হাজার।

অস্ট্রেলিয়ায় বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ চলছে। অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর সংখ্যা খুব কম হলেও বিষয়টি অনেক উদ্বেগ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। ইউরোপ-আমেরিকা থেকে করোনা মোকাবেলায় অনেকটাই সফল তারা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ