,

সহজ পদ্ধতি কমান অতিরিক্ত ওজন

news-image

স্বাস্থ্য ডেস্ক : করোনায় বাসায় বন্দি থেকে অনেকে বৃদ্ধি করেছে নিজের শরীরের ওজন। কিন্তু সুস্থ থাকতে হলে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজের ওজন। কারণ অতিরিক্ত ওজনের ফলে যে কোনো রোগ সহজে শরীরে বাসা বাঁধে। তাই ওজন নিয়ন্ত্রণ জরুরি। ওজন কমাতে হবে ধীরে ধীরে। অল্প সময়ের অতিরিক্ত ওজন কমানো ঠিক নয়। এতে শরীরের ওপর বিরুপ প্রভাব পড়তে পারে। আর বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা থাকে। ওজন কমাতে যা করবেন-

ব্যায়াম করা: অতিরিক্ত ওজন কমাতে চাইলে সকালে হাঁটুন বা ব্যায়াম করুন। এ ছাড়া সপ্তাহে কমপক্ষে তিন দিন ৩০ মিনিট হাঁটুন। এমনভাবে হাঁটতে হবে যেন শরীর থেকে ঘাম ঝরে।

ডায়েট করা: অতিরিক্ত ওজন কমাতে চাইলে খাবারের প্রতি নজর দিতে হবে। কিছু খাবার রয়েছে, যা নিয়ম করে খেলে ধীরে ধীরে অতিরিক্ত ওজন কমে আসবে।

কী খাবেন? ওজন কমানোর জন্য নিয়মিত বেশ কিছু খাবার খেতে পারেন। আসুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে-

ওটস মিল: সকালের নাস্তায় খেতে পারেন ওটস মিল। এই খাবারে বিভিন্ন রকম মৌসুমি ফল মিশিয়ে খেতে পারেন। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, প্রোটিন, ভিটামিন বিসহ বিভিন্ন পুষ্টি উপাদান। ওটসে রয়েছে ভিটামিন বি, যা শরীরে কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। তা ছাড়া ওটসে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, কপার, ম্যাঙ্গানিজ, থিয়ামিন, ভিটামিন, যা অন্যান্য শস্যজাতীয় খাবারের তুলনায় বেশি। ওটসে প্রাকৃতিকভাবে ফ্যাটের পরিমাণ কম থাকে। তা ছাড়া রয়েছে উপকারী ফ্যাটি অ্যাসিড। এ ছাড়া ওটসে রয়েছে বেটা গ্লুকোন নামক বিশেষ ধরনের ফাইবার যা শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমায়।

সকালের নাস্তা- সকালের খাবারের মেন্যুতে পুষ্টি সম্পন্ন খাবার ডিম, ওটস, সবজি, ফল, বাদাম রাখতে পারেন। এ ছাড়া ব্রাউন রাইস অথবা হোল গ্রেইন ব্রাউন পাউরুটি রাখা যেতে পারে।

পর্যাপ্ত পরিমাণ সবজি খান- ওজন কমাতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে সবজি রাখুন। প্রতি বেলার খাবারে ৫০ শতাংশ রাখতে হবে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর সবজি।

টকজাতীয় ফল- খেতে হবে ভিটিমন সি সমৃদ্ধ টকজাতীয় ফল। টক ফল ওজন কমানোর ক্ষেত্রে বড় ধরনের সহায়ক।

দিনের বেলায় ঘুমাবেন না- ওজন কমাতে চাইলে দিনের বেলায় ঘুমাবেন না। রাতে নিয়ম করে ৬ ঘণ্টা ঘুমান। আর রাতের খাবার একটু আগে খেয়ে ফেলুন।

যেসব খাবার খাবেন না: চিনি ও চিনিজাতীয় খাবার, অতিরিক্ত ভাত খাওয়া, তেলও চর্বিজাতীয় খাবার পরিহার করুন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা