,

বিশ্বে সুস্থতার সংখ্যা প্রায় কোটি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত হাজারো মানুষ আক্রান্ত হচ্ছেন অজানা এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার (২৬ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৯ লাখ ১৩ হাজার ২৩২ জন। এছাড়া সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৮৯১ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৪৪৫ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ লাখ ১৫ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৬১ হাজার ৬৯২ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৪৯৬ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ১৭ হাজার ৪৮০ জন।

অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৩ লাখ ৮৫ হাজার ৪৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ২৩৫ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৬ হাজার ৭২০ জন। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৯২ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২১ হাজার ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২২ হাজার ৯০ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা