,

১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

news-image

প্রায় ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেসের বগিগুলো উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 ট্রেন চলাচল শুরু

বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশনের স্টেশন মাস্টার মনির আহমেদ বলেন, ‘ঢাকা থেকে টিম এসে কুড়িগ্রাম এক্সপ্রেসের চারটি বগি লাইনে তোলে। এরপর সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কুড়িগ্রাম এক্সপ্রেস, নীল সাগর ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস

এর আগে শনিবার (২৫ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা