রমেকে চার জেলার আরও ৫৮ জনের করোনা শনাক্ত
এছাড়া কুড়িগ্রাম সদরে ১৩, ভুরুঙ্গামারীতে ১ ও নাগেশ্বরীতে ১ জন, গাইবান্ধা সদরে ৩, গোবিন্দগঞ্জে ৪, ফুলছড়িতে ২, পলাশবাড়ীতে ৩, সাদুল্যাপুরে ১ ও সাঘাটায় ১ জন এবং লালমনিরহাট সদরে ৫, হাতীবান্ধায় ১, আদিতমারীতে ২ ও পাটগ্রামে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে কুড়িগ্রামে ১৭, গাইবান্ধায় ১৬, রংপুরে ১৫ এবং লালমনিরহাট জেলার ১০ জনের করোনা শনাক্ত হয়েছেন।
এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ১ হাজারেরও বেশি রোগী। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে।











