শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত

news-image

বাংলাদেশের ঘাটতি পূরণে উপহার হিসেবে ১০টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারত। আগামী সোমবার সেগুলো গ্রহণ করবে বাংলাদেশ।

রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম আজ শনিবার বলেন, ‘আগামী ২৭ জুলাই দর্শনা-গেদে সীমান্ত দিয়ে এই ১০টি ব্রডগেজ লকোমোটিভ বাংলাদেশকে হস্তান্তর করবে ভারত।’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ সংকট কাটাতে প্রথমবারের মত গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার।

 

দ্য ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ