সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ও উপসর্গে কুমিল্লা মেডিকেলে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা ও লক্ষণ-উপসর্গ নিয়ে নারীসহ আরও ছয়জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং আইসিইউতে পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, কুমেক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ছয়জনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর জেলার কালিপাড়া এলাকার জামালের ছেলে নজরুল (৬০), কুমিল্লা সদর উপজেলার খেতাশার এলাকার মৃত আবদুল কাদের ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগম (৮০) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার বলাই চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (৪৫)।

এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), কুমিল্লার লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং কুমিল্লা মনোহরগঞ্জ নাথেরপেঠুয়া এলাকার আজিজুর হকের মীর হোসেন (৫৫)।

উল্লেখ্য, এপর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৬১ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ১০৮জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী