শক্তিশালী ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপুঞ্জের দিকে ধেয়ে আসছে সাম্প্রতিক সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস। প্রবল শক্তিশালী এ ঝড়টি ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) বেগে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগিয়ে হাওয়াইয়ের দিকে ধাবমান হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, মধ্য প্রশান্ত মহাসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ডগলাস গত বৃহস্পতিবার রাতে ক্যাটাগরি ৪ এ রূপ নেয়। তবে গতকাল শুক্রবার তা ক্যাটাগরি-৩ এ পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্থানীয় সময় রাতে শনিবার রাতে বা রোববার সকালে হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে ঝড়টি। এ সময় ওই এলাকায় প্রচণ্ড গতিবেগে ঝড়ো হাওয়া, ভয়ংকর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

যে সকল ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ১১১ থেকে ১২৯ মাইল বা তারও চেয়ে বেশি থাকে সেসব ঝড়কে ক্যাটাগরি-৩ হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা আশা করছেন, উপকূলে আঘাত হানতে হানতে ডগলাস তার শক্তি হারিয়ে ৭৪ থেকে ৯৫ মাইল বেগে বা ক্যাটেগরি-১ রূপান্তরিত হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ