,

রমেক ল্যাবে আরও ৬৩ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে পাঁচ জেলার আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশসহ হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬, পীরগঞ্জে ৩, পীরগাছায় ১, হারাগাছে ১, পুলিশ সদস্য ২, করোনা হাসপাতালে কর্মরত ৩ জন, পিডিবি, সিএস ও বিএডিসি অফিসে কর্মরত ৩ জনসহ নগরীর বিভিন্ন এলাকার আরও ৭ জন রয়েছেন।

এছাড়া লালমনিরহাট সদরে ১১ জন, কালিগঞ্জে ৩ ও আদিতমারীতে ১ জন, কুড়িগ্রাম সদরে ৯, উলিপুরে ৩, ফুলবাড়িতে ১ ও রাজারহাটে ১ জন, গাইবান্ধা সদরে ৪, গোবিন্দগঞ্জে ১ ও ফুলছড়িতে ১ জন এবং রমেক হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারী জেলার ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৬, লালমনিরহাটে ১৫, কুড়িগ্রামে ১৪, গাইবান্ধায় ৬ এবং নীলফামারীর জেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছেন।

এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৯২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা