,

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইল উত্তাল, গ্রেফতার ৫৫

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ার পর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার ইসরাইলি। বিক্ষোভকারীরা তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে গেলে সেখান থেকে ৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে গণউৎপাত, পুলিশ ও অন্যান্য বিক্ষোভকারীদের ওপর হামলায় জখমের অভিযোগ আনা হয়।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, করেনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ ও দুর্নীতির মামলা থাকায় হাজার হাজার ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বেশিরভাগ বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে প্যারিস স্কয়ার ছেড়ে চলে গেছেন, তবে কিছু বিক্ষোভকারী নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান করছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

গত মাস থেকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। গত দুই সপ্তাহে পুলিশ অন্তত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক