শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা করবেন ইন্টারভিউতে সফল হতে

news-image

অনলাইন ডেস্ক : কোনো প্রতিষ্ঠানে সাক্ষাৎকার পর্ব বা ইন্টারভিউতে ডাক পড়লে খুশির পাশাপাশি চিন্তাও ভর করে মনে। ইন্টারভিউ ভালো না হলে তো চাকরি পাওয়ার আর সম্ভাবনাই থাকে না। সব চাকরিপ্রার্থীকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

নিজেকে যোগ্য প্রমাণের জন্য আপনাকে নিতে হবে প্রস্তুতি। এর জন্য রইল ১০টি পরামর্শ। যেগুলো অনুসরণ করলে ইন্টারভিউতে সফল হওয়ার ব্যাপারে আপনি আশাবাদী হয়ে উঠবেন।

১. আপনার বায়োডাটাতে যেসব অভিজ্ঞতা বা যোগ্যতার বিষয়ে যা উল্লেখ করেছেন, সেসব নিয়ে ইন্টারভিউতে জানতে চাইতে পারে, ফলে সেগুলোর বিষয়ে আলোচনার জন্য প্রস্তুতি থাকতে হবে।

২. যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেটি সম্পর্কে, যে পদের জন্য নিয়োগ হবে এসব বিষয়ে আগেভাগেই জেনে নিন।

৩. ভালো ইন্টারভিউর জন্য শারীরিক ও মানসিকভাবেই প্রস্তুত থাকতে হয়। তাই নির্ধারিত দিনে পুরোদমে প্রস্তুত থাকতে হবে। সাক্ষাৎকারের দিন পর্যাপ্ত বিশ্রাম নিন।

৪. ইন্টারভিউতে নিজের সম্পর্কে বলার জন্য প্রস্তুত থাকুন। নিজের অভিজ্ঞতা, শক্তিশালী দিক, ক্যারিয়ারের প্রত্যাশা, এই পদে আপনি একজন শক্তিশালী প্রার্থী সেটা নিশ্চিত করতে হবে।

৫. প্রশ্নের উত্তর দেওয়ার আগে সময় নিন। এরপর গুছিয়ে উত্তর দেবেন। কোনো প্রশ্ন না বুঝলে স্বাভাবিকভাবে সেটি আবার জানতে চাইবেন।

৬. ইন্টারভিউয়ের মাধ্যমে প্রতিষ্ঠানকে জানার সুযোগ হয়। আর প্রতিষ্ঠানও আপনার সম্পর্কে জানবে। তাই কোনো দ্বিধা না করে প্রশ্ন করবেন।

৭. অধিকাংশ সাক্ষাৎকারেই আচরণগত ধরনের প্রশ্ন করা হয়। প্রার্থীর অতীত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। এ ক্ষেত্রে কারও পরামর্শ নিতে পারেন।

৮. আরামদায়ক পোশাক পরবেন। সাক্ষাৎকারগ্রহীতা আপনার দক্ষতা দেখবেন পোশাক নয়।

৯.ইন্টারভিউ দেওয়ার সময় চাপমুক্ত থাকুন। আনমনা হওয়া যাবে না। আপনি প্রকৃতপক্ষে কী সেটাই জানতে চায় প্রতিষ্ঠান।

১০. সাক্ষাৎকার প্রার্থী বেশি হলে এবং দীর্ঘসময়ের জন্য হলে ক্ষুধা লাগতে পারে। সেটি ভেবে ভালো মতো খেয়ে বের হবেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ