শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-পুতিনের ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৫ পরাশক্তির তিন দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে ‘ব্যয়বহুল’ অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণে আনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্বের এই দুই শীর্ষ নেতার মধ্যে ফোনালাপ হয়। হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রুখতে ‘নিউ স্টার্ট ট্রিটি’ নবায়নের জন্য কাজ করছে ওয়াশিংটন ও মস্কো। নতুন কৌশলগত অস্ত্র হ্রাসে ২০১১ সালে দেশ দুটির মধ্যকার সম্পাদিত হয় এই চুক্তি, যা শেষ হবে ২০২১ সালে।

তবে পারমাণবিক অস্ত্র কার্যক্রম রোধে এখন পর্যন্ত ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে আসছে চীন। দেশটির দাবি, তাদের পারমাণবিক কার্যক্রম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় খুবই কম।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ভিয়েনায় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ‘ব্যয়বহুল ত্রিমুখী অস্ত্র প্রতিযোগিতা’ থেকে সরে আসা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।

ক্রেমলিন থেকেও এক বিবৃতিতে ট্রাম্প ও পুতিনের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘কৌশলগত স্থিতিশীলতা এবং অস্ত্র নিয়ন্ত্রণ’ নিয়ে জরুরি দ্বিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন তারা।

রুশ প্রেসিডেন্টের দফতর থেকেও এই ফোনালাপের সত্যতা স্বীকার করা হয়েছে। বলা হয়েছে, দুই নেতার কথোপকথনের ‘ইরানের পারমাণবিক কার্যক্রম পরিস্থিতি’ নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে ‘সম্মিলিত উদ্যোগের’ প্রয়োজনীয়তার কথা বলা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ