,

যুক্তরাষ্ট্রে ৪০ লাখ ছাড়াল করোনা শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ১০২ জন।

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় জানুয়ারিতে। এরপরে ১ লাখে পৌঁছাতে ৯৮ দিন সময় লাগে। কিন্তু এরপর মাত্র ১৬ দিনে ৩ থেকে ৪ লাখ করোনা শনাক্ত হয়। খবর গার্ডিয়ানের

যুক্তরাষ্ট্রে প্রতি ৮২ জনে একজন করোনায় আক্রান্ত এবং দেশটিতে প্রতি ঘণ্টায় ২৬০০ করে করোনা রোগী শনাক্ত হয়।

এ দিকে টানা তৃতীয় দিনের মতো দেশটিতে এক হাজারের বেশি মানুষ মারা গেছে করোনায়। বৃহস্পতিবার করোনায় ১১শ মানুষ মারা যান। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ২৪২ জনের।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে।

তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট