সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতে স্বাস্থ্যখাতে অনেক দুর্নীতি হয়েছে : সচিব

news-image

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : তিনি বলেন, দুর্নীতি করে পার পেয়ে গেছেন অনেকেই। কিন্তু বর্তমান সরকার কাউকে ছাড় দিচ্ছেন না। সেগুলি জনগণকে বুঝতে হবে। বর্তমানে যেখানে অনিয়ম, দুর্নীতি-সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। আর সেটি শুধু রাজধানী বা শহরকেন্দ্রীক নয়, উপজেলা পর্যায়েও।

বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবের করোনাভাইরাস আইসোলেশন কেন্দ্র ভৈরব ট্রমা সেন্টার পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এসব বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে লোকবলসহ আনুষঙ্গিক সরঞ্জাম সরবরাহ বৃদ্ধি করেছেন। আমাদের সেগুলিকে কাজে লাগাতে হবে। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করে দেশের মানুষের চিকিৎসা সেবা উন্নত করার ব্যবস্থ নেয়া হয়েছে। যারা স্বাস্থ্যখাত নিয়ে অন্যায়, অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে হয়রানী করবে, সাধারণ মানুষকে ক্ষতি করবে, তাদের আর ছাড় দেওয়া হবে না। চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে কেউ রেহাই পাবে না।

এখন থেকে সারাদেশের জেলা-উপজেলা এলাকায় সরকারি-বেসরকারী সব হাসপাতালে সাধারণ মানুষ সেবা নিতে পারছে কি না, তার নজরদারি করা হবে। একজন গরীব মানুষ ডাক্তারের কাছে গেলে অযথা ১০টি টেস্ট দেবে, এসব করতে দেওয়া হবে না।

তিনি এ সময় ট্রমা সেন্টােরে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এজন্য তাকে একটি চাহিদাপত্র দিতে অনুরোধ করেন।

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলআজ্ব মো. সায়দুাল্লাহ মিয়া, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবিরসহ স্থানীয় চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী